ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

গাজায় ১৭৯ জনকে কবর দেওয়া হলো হাসপাতালের ভেতরেই

অবরুদ্ধ গাজা উপত্যকায় গণকবর খুঁড়ে ১৭৯ ফিলিস্তিনিকে হাসপাতালের ভেতরেই সমাহিত করা হয়েছে। আল-শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া মঙ্গলবার
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৩৫ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৩৫ সময়
গাজায় ১৭৯ জনকে কবর দেওয়া হলো হাসপাতালের ভেতরেই ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় গণকবর খুঁড়ে ১৭৯ ফিলিস্তিনিকে হাসপাতালের ভেতরেই সমাহিত করা হয়েছে। 

আল-শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া মঙ্গলবার (১৪ নভেম্বর) এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা তাদের গণকবরে সমাহিত করতে বাধ্য হয়েছি।’ যাদের হাসপাতাল প্রাঙ্গনেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাদের মধ্যে ৭ জন হলো শিশু। আর ২৯ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

গত তিন-চারদিন ধরে আল-শিফা হাসপাতালকে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। দখলদার ইসরায়েলি বাহিনী হাসপাতাল ঘিরে ধরে রাখা ছাড়াও এটির ভেতর সরাসরি হামলা চালিয়েছে। এতে করে আল-শিফা হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাওয়া আল-শিফা হাসপাতালের ভেতর এখন সবচেয়ে শঙ্কায় আছে ইনকিউবেটরে থাকা সদ্য জন্ম নেওয়া কয়েকজন শিশু।

যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, এসব শিশুকে সরিয়ে নিতে তারা সহায়তা করবে। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো কিছু দেখা যায়নি।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধার পর গাজা উপত্যকার বৃহৎ এ হাসপাতাল প্রাঙ্গনে আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার মানুষ। এছাড়া আহত হয়ে ভর্তি ছিলেন আরও কয়েকশ মানুষ। কিন্তু ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে হাসপাতালের কাছে আসার পর এবং এটির ভেতর সরাসরি হামলা চালানোর পর অনেকে সেখান থেকে চলে যান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু