ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ ‘মতপ্রকাশের স্বাধীনতার’ পুনরায় সংজ্ঞায়ন দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে নিহত বেড়ে ৩২ অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা আজাদ কাশ্মীরে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৭, আহত ২৩ পুলিশ বাজেটে ইউটিউবার-ফ্রিল্যান্সারদের জন্য আসতে পারে বিশাল সুখবর ৯ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা

বাজেটে ইউটিউবার-ফ্রিল্যান্সারদের জন্য আসতে পারে বিশাল সুখবর

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব আসতে পারে
  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৫৮ সময়
বাজেটে ইউটিউবার-ফ্রিল্যান্সারদের জন্য আসতে পারে বিশাল সুখবর

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব আসতে পারে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বাড়াতে এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, ফ্রিল্যান্সিং, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্জিত আয় আয়করের বাইরে রাখা হতে পারে। এতে দেশের বিপুলসংখ্যক ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।


এছাড়া নতুন স্টার্টআপ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এতে নতুন উদ্যোক্তাদের প্রাথমিক আর্থিক চাপ কমবে বলে মনে করা হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও করসীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার আয় করমুক্ত থাকলেও নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ক্ষেত্রে এই সীমা ৭০ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার প্রস্তাব বিবেচনায় রয়েছে।


এছাড়া ঢাকা ও চট্টগ্রামের বাইরে উৎপাদনমুখী শিল্প, প্রযুক্তি ও পর্যটন খাতে বিনিয়োগে ত্বরান্বিত অবচয় সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ হারে অবচয় সুবিধা দেওয়া হতে পারে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। বাজেট ঘোষণার সময় আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে