ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায় ঐক্য রেখে দল শক্তিশালী করুন, বিতর্কে জড়াবেন না ইতিহাসের পাতায় ফ্লিকের বার্সা

বুধবার থেকে জমবে গাবতলী হাট, ১০ লাখের বেশি পশু বিক্রির টার্গেট

আসন্ন ঈদুল আজহা তথা কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর গাবতলীতে চলছে অস্থায়ী গবাদি পশুর হাটের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই
  • আপলোড সময় : ১১ জুন ২০২৪, দুপুর ৪:৩৯ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৪, দুপুর ৪:৩৯ সময়
বুধবার থেকে জমবে গাবতলী হাট, ১০ লাখের বেশি পশু বিক্রির টার্গেট
আসন্ন ঈদুল আজহা তথা কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর গাবতলীতে চলছে অস্থায়ী গবাদি পশুর হাটের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই হাট স্থায়ী হলেও প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। আগামী বুধবার থেকে হাট জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আলোকসজ্জা ও নিরাপত্তাসহ অন্যান্য ব্যবস্থাপনার যাবতীয় কাজের চূড়ান্ত প্রস্তুতি চলছে। তবে এরই মধ্যে অনেকে গরু-মহিষ নিয়ে হাটে চলে এসেছেন। ধীরে ধীরে জমে উঠতে শুরু করলেও পুরোদমে বেচাকেনা শুরু করতে আরও কয়েকদিনের অপেক্ষা করছেন বিক্রেতারা।

হাট কর্তৃপক্ষ বলছেন, কোরবানির ঈদ উপলক্ষে হাটের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আগামী বুধবার থেকে পুরোদমে জমে উঠবে গাবতলীর এই পশু বিক্রির হাট। রাজধানীর বৃহৎ এই হাটে এবার ১০ লাখের বেশি পশু বিক্রির লক্ষ্য ঠিক করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর গাবতলী পশুর হাট সরেজমিন ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা যায়। এখনো বেচাকেনা জমে না উঠলেও অন্যান্য বারের তুলনায় এবার বিক্রি বেশি হবে বলে ধারণা করছেন বিক্রেতারা।
পশু বিক্রেতা বলেন, ‘হাটে প্রচুর গরম আবার ক্রেতাও নাই, তাই বেশি গরু হাটে আনিনি। আপাতত সুলতান, মহারাজ ও পিংকি নামের তিনটা বড় গরু হাটে এনেছি। এগুলো ভারত থেকে এনে খামারে বড় করেছি। সুলতানের ওজন এক হাজার ৩৩৫ কেজি, মহারাজের ওজন এক হাজার ১৭০ কেজি আর পিংকির ওজন এক হাজার ১২ কেজি। আমার গরুগুলো হাটের সবচেয়ে বড় গরু। আমি এখনো এগুলোর দরদাম ঠিক করিনি। ক্রেতাদের মুখ থেকে শুনে পরে বলবো।’

১০০ টাকায় সাড়ে তিন টাকা ও হাজারে ৩৫ টাকা হাসিল নেওয়া হয় জানিয়ে হাটের তদারকির দায়িত্বে থাকা দেওয়ান মো. ইকরাম হোসেন বলেন, ‘এবার ১০ লাখের বেশি গবাদী পশু বিক্রি হবে বলে আশা করছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার