ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ক্লাস-পরীক্ষা বর্জন করছেন ঢাবি শিক্ষার্থীরা

কোটা আন্দোলনের সঙ্গে সংহতি রেখে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার কোটা সংস্কার
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৪, দুপুর ১:৯ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৪, দুপুর ১:৯ সময়
ক্লাস-পরীক্ষা বর্জন করছেন ঢাবি শিক্ষার্থীরা
কোটা আন্দোলনের সঙ্গে সংহতি রেখে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম আগামীকাল রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালনের ঘোষণা দেন। এরপর থেকেই বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি, বাংলা, প্রাণিবিদ্যা, শান্তি ও সংঘর্ষ, রসায়ন, ইসলামিক স্টাডিজ এবং গণিত বিভাগের চলমান সকল ব্যাচ কোটা আন্দোনের সাথে সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

এছাড়া শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আরবি, দর্শন, অর্থনীতি, পালি, মুদ্রণ ও প্রকাশনা, রসায়ন, পরিসংখ্যান, লোকপ্রশাসন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ম্যানেজমেন্ট, দর্শন, আরবি, সংস্কৃত, অপরাধবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বধর্ম ও সংস্কৃতি, সংগীত, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, চীনা ভাষা ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, উদ্ভিদবিজ্ঞান, ইতিহাস, লেদার ইনস্টিটিউটসহ একাধিক বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস-পরিক্ষা বর্জনের তথ্য মিলেছে।

এদিকে রোববার ধর্মঘটের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও রেললাইন অবরোধ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বিকেলে শাহবাগ চত্বর থেকে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ ৪ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে আন্দোলন করছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা