ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে

দাগনভূঞায় ফুটওভার ব্রিজসহ ৫ দাবিতে মানববন্ধন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:০ সময় , আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:০ সময়

ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের সিলোনিয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 


মানববন্ধনে বক্তব্য দেন সিলোনিয়া হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য মেসবাহ উদ্দিন সাঈদ, জায়লস্কর জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম, সিলোনিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির সদস্য মো. ফখরুল ইসলাম (মামুন), জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান শাহদাত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার, অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।


বক্তারা বলেন, সিলোনিয়া বাজারে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও পথচারী জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়।


এতে প্রায়ই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। তাই দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। অবিলম্বে পাঁচ দাবি পূরণ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।

ফুটওভার ব্রিজ ছাড়া বাকি দাবিগুলো হলো নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সিলোনিয়া লাকী রোডকে মহাসড়কের সঙ্গে সমতল করা, ফেনী-নোয়াখালী মহাসড়কে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং গতি নিয়ন্ত্রণ, দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সুগন্ধা বাস মালিক কর্তৃপক্ষের ক্ষতিপূরণ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯