টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪২ সময় , আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪২ সময়

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।


মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাংড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। 


নিহতরা হলেন কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের মুক্তার আলী (৪৫) ও একই এলাকার গ্রামের জহের আলী (৪০)। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।


প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে ২০ জন নির্মাণ শ্রমিক কালিহাতী উপজেলার ঘুনি-সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।


তারা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাংড়া নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা অন্তত ১২ জন নির্মাণ শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯