দুপুর ১টার মধ্যে দেশের সাত জেলায় সর্বোচ্চ ৬০ কিমি বেড়ে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস, ঢাকায় বাড়বে গরম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৬ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৬ সময়

দুপুর ১টার মধ্যে দেশের সাত জেলায় সর্বোচ্চ ৬০ কিমি বেড়ে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে আগের দিনের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। একইসঙ্গে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।


এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯