বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই মানে হাসিনার পতন নয়, জুলাই মানে ন্যায়ের পক্ষে, অন্যায়ের

'প্রয়োজনে শহিদ হবো, তবু অন্যায়ের কাছে মাথানত করা যাবে না'

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই মানে হাসিনার পতন নয়, জুলাই মানে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে থাকা। প্রয়োজনে শহিদ হবো, তবু অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। ছাত্রশিবির মানে হেদায়েতের রাজপথ।


মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে ফেনী জেলা ও শহর শাখার উদ্যোগে সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


শিবিরের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে উল্লেখ করে কেন্দ্রীয় সভাপতি বলেন, ক্ষমতার পরিবর্তন নয়, আমরা বিজয় পেয়েছি। এখন কেউ বাধা দেয় না। ডাকসু, জাকসু জয় পেয়েছি। একসময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নামও মুখে নেয়া যেতো না। এখন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দিকে ঝুঁকছে।


তিনি আরও বলেন, মক্কা বিজয়ের পর মহান আল্লাহ তায়ালা রাসুল (সা.)-কে হিজরত করতে বাধ্য করেছিলেন। বিজয়ের পর অহংকারী হওয়া যাবে না। অনেক কিছু অর্জন করেছি মনে করলে পতন সেখান থেকেই শুরু হয়। সুযোগকে আমানত মনে করে কাজে লাগাতে হবে। কুরআন-হাদিস ও একাডেমিক জ্ঞান অর্জন করতে হবে, কাঙ্ক্ষিত নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯