চট্টগ্রামে বাস চাপায় হেফাজত নেতার মৃত্যুর ঘটনায়, হাটহাজারী এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।বুধবার (৮

বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে সড়ক অবরোধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৬ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৬ সময়

চট্টগ্রামে বাস চাপায় হেফাজত নেতার মৃত্যুর ঘটনায়, হাটহাজারী এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।


বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে হাটহাজারী মাদ্রাসা ও কলেজ রোড এলাকার সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


বিক্ষোভকারীদের অভিযোগ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও আল হিকমা মাদ্রাসার সাবেক মুহতামিম, মাওলানা সোহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়কে অবস্থান নেয় তারা। পরে প্রশাসনের আশ্বাসে সাড়ে ৪ ঘণ্টা পর সড়ক থেকে সরে যায় হেফাজত নেতাকর্মীরা।


উল্লেখ্য, গতকাল বিকেলে রাউজান থেকে মোটরসাইকেলে হাটহাজারী যাওয়ার সময়, বাস চাপায় মারা যান সোহেল চৌধুরী। ঘটনার পর ঘাতক বাস জব্দ ও চালককে আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯