গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যা

হাসিনার প্রসঙ্গে দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে, দাবি রাশেদ খানের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩২ সময় , আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩২ সময়

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা বলেন রাশেদ খান। 


রাশেদ খান জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিষয়টি নিয়ে কথা বলেছেন।


তবে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, “ ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমরাও যেভাবে ঐক্যমত কমিশনে আচরণ করছি, মনে হচ্ছে আমরাও হাসিনার সঙ্গে হাত মিলিয়ে তার উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করছি! শেখ হাসিনা চায় আমাদের মধ্যে বিভাজন, আমরাও সেই পথে হাঁটছি।’— আমার বক্তব্য ছিলো এরকম! কিন্তু ‘সামাজিক যোগাযোগ মাধ্যম’-এর কথাটা বাদ দিয়ে কিছু চ্যানেল ফটোকার্ড বা ভিডিও প্রকাশ করায় আমার বক্তব্যের সারাংশ ভিন্ন বার্তা প্রকাশ করছে।”


এর আগে, গতকাল রাশেদ খানের একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে।


যেখানে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে। তবে রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়টি বোঝাতে চেয়েছেন। যা ভিন্নভাবে গণমাধ্যমে প্রকাশ হয়েছে বলে দাবি করলেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯