সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে নসিমনের ধাক্কায় অটোরিকশাচালকসহ এক কিশোরের মৃত্যু হয়েছে।

তাড়াশে নসিমনের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫০ সময় , আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫০ সময়

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে নসিমনের ধাক্কায় অটোরিকশাচালকসহ এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান।


নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) ও অটোরিকশাচালক কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মো. হাইফোত হোসেন (৫২)। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে একটি গরু বোঝাই নসিমন গাড়ি নওঁগা হাটের দিকে বেপরোয়া গতিতে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা কিশোর জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।


নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯