সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মার অংশে ইলিশ মাছ ধরার দায়ে ১৭ জন জেলেকে আটকের পর ১৬ জনকে

রাজবাড়ীতে ইলিশ ধরার দায়ে ১৬ জেলের কারাদণ্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ৪:২৫ সময় , আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ৪:২৫ সময়

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মার অংশে ইলিশ মাছ ধরার দায়ে ১৭ জন জেলেকে আটকের পর ১৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় একজন অপ্রাপ্ত বয়স্ক থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। 


বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।


তিনি বলেন, আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত রাজবাড়ী সদেরর কালীতলা ঘাট থেকে কালুখালীর মোহনা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে এই ১৭ জন জেলেকে আটক করা হয়। সেইসাথে, জব্দ করা হয় ৫ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ মাছ।


পরবর্তীতে, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন। এ সময়, একজন অপ্রাপ্ত বয়স্ক থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পরে প্রকাশ্যে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আর মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯