নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকার লেক থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে

নারায়ণগঞ্জে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময় , আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকার লেক থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে বারোটার দিকে স্থানীয়দের চোখে পড়ে লেকে ভাসমান মরদেহটি। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


স্থানীয়রা জানান, লেকের আশপাশ এলাকায় রাতে খুব একটা চলাচল থাকে না।


তাই কীভাবে যুবকটি সেখানে পড়েছে বা মারা গেছে, তা জানা নেই। লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে সব দিক বিবেচনা করে দেখা হচ্ছে, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম লাভলু জানান, স্থানীয়রা প্রথমে লেকের পানিতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।


পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে।

তিনি আরো বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯