রাউজানের বাগোয়ান ইউনিয়নে ইরফাত হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে

রাউজানে নিজ ঘরে ঝুলছিল কলেজছাত্রের লাশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, সকাল ৯:২১ সময় , আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, সকাল ৯:২১ সময়

রাউজানের বাগোয়ান ইউনিয়নে ইরফাত হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত ইরফাত হোসেন বাগোয়ান ইউনিয়নের গশ্চি মাতব্বর টেক এলাকার দুবাই প্রবাসী রবিউল হোসেনের ছেলে।


পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাদের পুরাতন বাড়িতে বেড়াতে যান।


বিকেল ৫টার দিকে ফিরে এসে ঘরের দরজা খুললে দেখা যায়, ইরফাতের ঝুলন্ত মরদেহ। দরজা খোলার সঙ্গে সঙ্গে মরদেহটি মাটিতে পড়ে যায় বলে জানান তার মা।

প্রেমঘটিত কারণে ইরফাত আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সৈকত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯