উপদেষ্টাদের কারো কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই। তবে অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির ‘সেইফ এক্সিট’

অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে ‘সেইফ এক্সিট’ দরকার: আসিফ নজরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১৪ সময় , আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১৪ সময়

উপদেষ্টাদের কারো কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই। তবে অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির ‘সেইফ এক্সিট’ দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।


শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ নিয়ে সভায় এ কথা বলেন তিনি।


উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের পথে এ সরকার অনেকটা এগিয়েছে; বাকি কাজ করবে পরবর্তী সরকার।


তিনি আরও বলেন, রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেননি। নিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছায়। দেশের মানুষ যেন আর অন্যায়-অবিচারের শিকার না হয়, সেই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা।


সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগের মতো গুম-খুন-নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিতে ভেঙে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯