ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাকবলিত

মাদারীপুরে ত্রিমুখী সংঘর্ষে চালকের প্রাণহানি, আহত অন্তত ১০

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ১:০ সময় , আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ১:০ সময়

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক শামিম আহমেদ (৩৫)। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।


শনিবার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা দেয়। এ সময় পেছন দিক থেকে আরেকটি বাস ‘সেলফি পরিবহন’ এসে জড়িত হয় সংঘর্ষে। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ডভ্যানের চালক শামিম আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়।


খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা ও শিবচর হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহত একজনের মরদেহ উদ্ধার করেছে। ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯