চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট তৈরি ও দুর্নীতিসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলাজুড়ে লংমার্চ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে পঞ্চগড়ে সারজিসের লংমার্চ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময় , আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময়

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট তৈরি ও দুর্নীতিসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলাজুড়ে লংমার্চ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 


শনিবার (১১ অক্টোবর) দুপুর থেকে পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠ থেকে এ লংমার্চ শুরু করেন সারজিস। এতে এক হাজার মোটরসাইকেল নিয়ে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলে দাবি সংগঠনটির। লংমার্চ চলাকালে পথে পথে সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি পথসভা করবেন তাঁরা।


 রাত ৯টার পঞ্চগড় শহরের শের ই বাংলা পার্ক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে এ কর্মসূচি। 

চাঁদাবাজ, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির সাথে জড়িতদের কঠোর বার্তা দিতেই এই আয়োজন বলে জানান সারজিস আলম। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯