বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। জামায়াতে ইসলাম পিআর

এদেশের মানুষ পিআর সিস্টেম বুঝে না : ভূঁইয়া দিপু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪০ সময় , আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪০ সময়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। জামায়াতে ইসলাম পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে বিলম্বের পাঁয়তারা করছে। এদেশের মানুষ পিআর সিস্টেম বুঝে না। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি এবার জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আসবে।


 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বেলদী এতিমখানা মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। দাউদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন এ জনসভার আয়োজন করে।


ভূঁইয়া দিপু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী হয়ে উঠেছে।


বিগত ১৭ বছরের আওয়ামী লীগের জুলুম ও ভোট ডাকাতির রাজনীতির কারণে মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, অ্যাডভোকেট গোলজার হোসেন, মামুন মিয়াসহ অনেকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯