বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। পিআর ও গণভোট সাধারণ

ভোটের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়: মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময় , আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। পিআর ও গণভোট সাধারণ মানুষ বুঝে না। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন।


বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বললেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে, যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায়।


বিএনপি মহাসচিবের মতে, ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা সকলে একসাথে চলতে চাই, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে।


বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯