রাজধানীর শেওড়াপাড়ায় গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়া হত্যা মামলা তুলে নিতে হুমকি ও অপহরণের চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ঢাকার

গৃহবধূ কেয়া হত্যা মামলা তুলে নিতে হুমকি, আদালতে ৩ জনের বিরুদ্ধে মামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪৩ সময় , আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়

রাজধানীর শেওড়াপাড়ায় গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়া হত্যা মামলা তুলে নিতে হুমকি ও অপহরণের চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ঢাকার আদালত মামলা হয়েছে।


বুধবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে সৈয়দ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 


মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসফাকুর রহমান গালিব বলেন, মেয়ে হত্যার মামলা তুলে নেওয়ার জন্য এজাহারভুক্ত আসামিরা প্রাণনাশের হুমকি দেন।


আসামিরা কেয়ার বাবাকে হত্যা ও অপহরণের উদ্দেশ্যে দুটি মাইক্রোবাস নিয়ে আসে। যার সিসিটিভি ফুটেজ রয়েছে। এভাবে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হলে ভবিষ্যতে অনেকে আইনি পদক্ষেপ নিতে ভয় পেতে পারেন। মামলা করার পর যদি বাদী হুমকি বা হামলার শিকার হন, তাহলে সেটি সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথে বড় বাধা তৈরি করে।

এজন্য সাক্ষী ও ভুক্তভোগী সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন ও কার্যকর করা জরুরি। অবিলম্বে এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারপূর্বক ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।  এ মামলার আসামিরা হলেন— মনির, দিপা সিকদার ও মাহফুজ সিকদার।  মামলার অভিযোগে বলা হয়েছে, গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়াকে গত ১৩ আগস্ট তার শ্বশুর বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়।


পরবর্তীতে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিপক্ষ কেয়ার মা ও বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গত ৪ সেপ্টেম্বর কেয়ার মাকে আসামি দিপা শিকদার ফোন করে প্রাণনাশের হুমকিসহ তাদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার করতে বলেন। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর রমনা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। পরবর্তীতে গত ৮ অক্টোবর সকাল ১১টা ৪০ মিনিটের সময় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ১২ নং গেটের সামনে কেয়ার বাবা বাজার করতে গেলে আসামি মনির, দিপা সিকদার ও মাহফুজ সিকদারসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী কালো রংয়ের গাড়িতে এসে সাত দিনের মধ্যে মামলা উঠিয়ে নিতে প্রাণ নাশের হুমকি দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

এ সময় আসামিরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে আসামিরা কেয়ার সন্তানদের অপরহণের উদ্দেশ্যে তার বাসার দিকে রওনা দিলে উপস্থিত জনতার প্রতিরোধের মুখে আসামিরা চলে যান। এ ঘটনায় গত ৮ অক্টোবর রমনা থানায় জিডি করলেও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে থানায় যোগাযোগ করলে আদালতের দারস্থ হওয়ার পরামর্শ প্রদান করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯