অর্থ আত্মসাতের অভিযোগে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সাবেক ও বর্তমান ১৮ জন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন

রেলওয়ে পশ্চিমাঞ্চলের সাবেক-বর্তমান ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩৯ সময় , আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩৯ সময়

অর্থ আত্মসাতের অভিযোগে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সাবেক ও বর্তমান ১৮ জন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ অক্টোবর) সংস্থাটির উপ সহকারি পরিচালক রোকনুজ্জামান বাদী হয়ে রাজশাহীর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দয়ের করেন।


আসামিদের মধ্যে পশ্চিম রেলের সাবেক মহাব্যবস্থাপক শহিদুল ও মুজিবুরসহ সাবেক-বর্তমান বিভিন্ন পর্যায়ের উপমহাব্যবস্থাপক, অর্থ বিভাগের কর্মকর্তারা রয়েছেন। 


দুদক সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য ১৭ ধরনের পণ্য কেনায় ব্যাপক অনিয়ম হয়। এসব পণ্য ক্রয়ে বাজার যাচাই-বাছাই না করেই অস্বাভাবিক মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। পণ্য ক্রয়ে বাজারদরের তুলনায় ১৫ থেকে ৩৩ গুণ বেশি মূল্য দেখানো হয়েছে। এর মাধ্যমে ২ কোটি ১৮ লাখ টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯