রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।এষা

আমি ছিলাম,আছি এবং থাকবো : এষা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৯ সময় , আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৯ সময়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।


এষা বলেন,  শিক্ষার্থীদের রায় ই চূড়ান্ত! সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম,আছি এবং থাকবো।


দোয়া রাখবেন আমার জন্য! অভিনন্দন নব নির্বাচিত সকল রাকসু প্রতিনিধি দের।

এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাকসু নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট।


তার নিকটতম ভোট পেয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের জাহিন বিশ্বাস এষা। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯