জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের মুন্সীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাগর ঢাকায় গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৭ সময় , আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৭ সময়

জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের মুন্সীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের পদবি ছাড়াও পৌরসভার প্যানেল মেয়র ছিলেন সাজ্জাত হোসেন সাগর। জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাগর। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে আজ ভোরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, আসামিকে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জে ৩ জনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভিডিওতে অস্ত্র হাতে তাকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়।

৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯