শেরপুরে জামায়াতের নির্বাচনী জনসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন জেলা জামায়াতের মনোনীত

শেরপুরে জামায়াতের নির্বাচনী জনসংযোগে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ১২:০ সময় , আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ১২:০ সময়

শেরপুরে জামায়াতের নির্বাচনী জনসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন জেলা জামায়াতের মনোনীত প্রার্থী। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চরপক্ষিমারি ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম অভিযোগ করেন, জনসংযোগ চলাকালীন বিএনপির কিছু কর্মী মিছিলের বহর আটকে দেয়। সেখানে জামায়াতের প্রচারণা চালানো যাবে না বললে, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপি কর্মীরা হামলা করলে, জেলা শিবিরের সাবেক সভাপতিসহ ৫ জন আহত হন। এই ঘটনায় রাতে থানায় ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন রাশেদুল।

এসময় থানার মোড়ে জামায়াতবিরোধী স্লোগান দিয়ে মিছিল করে জেলা ছাত্রদল। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীরাই বিএনপির লোকজনের বাড়িতে হামলা করেছিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯