বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা

ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রুখতে বিএনপি নেতাকর্মীদের নড়েচড়ে বসতে হবে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৮ সময় , আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৮ সময়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যর্থ করে দিতে পলাতক ফ্যাসিস্ট স্বৈরশাসক ও তার দোসররা দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের একটু নড়চড়ে বসতে হবে। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলেই দেশে-বিদেশে ফ্যাসিস্টসহ নানা দল মিলে যে ষড়যন্ত্র করছে তা সফল হবে না। তাদের ষড়যন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গতকাল শনিবার উপজেলার ভারইল ছফির উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি নাদিমুল হকের সভাপতিত্বে স্মরণসভায় ডা. জাহিদ আরো বলেন, ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হলে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।


স্মরণসভায় আরো বক্তব্য দেন ময়মনসিংহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক আল ফাত্তাহ খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, মরহুম নাজমুল হকের ছেলে নাহিদুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯