সরকারী কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট— এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য

'পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট'

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪৩ সময় , আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪৩ সময়

সরকারী কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট— এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৬ অক্টোবর) বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি নিয়ে পিএসসির সাথে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়টি শুধুমাত্র পদোন্নতি ও বদলি নিয়েই ব্যস্ত। চাকরিপ্রত্যাশীদের নিয়ে মোটেও চিন্তিত নয়।

তিনি বলেন, মন্ত্রণালয় এক রুম থেকে আরেক রুমে চিঠি দিয়ে যোগাযোগ করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সুবিধাভোগ করেছে এই দফতর।

পিএসসি'র আন্তরিকতার ঘাটতি নেই তবে তারা নানা জায়গায় সীমাবদ্ধ বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯