বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন ও

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক: এনবিআর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:২৩ সময় , আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:২৩ সময়

বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি স্পষ্ট করে বলেছে, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এ ধরনের কোনো নতুন নির্দেশনা বা বিধিনিষেধ জারি করেনি। 

রবিবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবসম্মত নয়।

বিজ্ঞপ্তিতে বলা, আগের মতোই নিয়মিতভাবে বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং রপ্তানি পণ্যও স্বাভাবিকভাবে বহির্গমন করছে।

এ বিষয়ে নতুন কোনো বিধিনিষেধ বা সময়সীমা নির্ধারণ করা হয়নি।

এনবিআর সংশ্লিষ্ট সব সেবাগ্রহীতা, ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের এই ধরনের খবরে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সংস্থাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিতভাবে তাদের সেবা অব্যাহত রেখেছে এবং ব্যবসায়ীরা স্বাভাবিক প্রক্রিয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯