ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে। ধোঁয়া দেখে বাস থামালে যাত্রীরা

ধোঁয়া দেখে যাত্রীদের চিৎকার, একটু পরেই আগুনে পুড়ল বাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৮ সময় , আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৮ সময়

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে। ধোঁয়া দেখে বাস থামালে যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাসটির চালক মো. শাহজালাল জানান, সকাল ১১টায় যাত্রী নিয়ে বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। পথে উজিরপুরের ইচলালী টোল প্লাজায় আসলে যাত্রীরা বাসে ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। গাড়ি থামালেই আগুনের কুণ্ডলী দেখতে পাই। তবে সকল যাত্রী নিরাপদে গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন।

পরে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট অফিসার আব্দুর রশিদ জানান, খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ২ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯