ঝিনাইদহে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

ঝিনাইদহে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪০ সময় , আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪০ সময়

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মহেশপুর উপজেলার যাদবপুর বাজারে এ ঘটনা হয়।

স্থানীয়রা জানায়, বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ চালাচ্ছিলো জামায়াত। এসময় তাদের সঙ্গে বিএনপি কর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এদিকে, সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫ জন কর্মীকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছে পৌর জামায়াতের আমীর।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯