জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে জোট করছে গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল—এমন খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। তবে

এনসিপির নেতৃত্ব গণ অধিকার পরিষদ জোট করবে, সংবাদটি শতভাগ মিথ্যা : রাশেদ খান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৫ সময় , আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৫ সময়

জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে জোট করছে গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল—এমন খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। তবে এনসিপির নেতৃত্বে গণ অধিকারের এই জোটের সংবাদ শতভাগ মিথ্যা বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পদক রাশেদ খান।

তার দাবি, জোটের বিষয়ে এনসিপর পক্ষ থেকে প্রস্তাব এসেছে। কিন্তু আরো আলোচনা প্রয়োজন বিষয়টি নিয়ে।

আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, এনসিপির নেতৃত্ব গণ অধিকার পরিষদ জোট করবে সংবাদটি শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন।

আরো আলোচনার কারণ হিসেবে তিনি বলেন, গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিলো অশোভন, অপরিপক্ক ও অরাজনৈতিক। কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন।

তিনি আরো বলেন, আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোনো পুতুল পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে, বিয়ে দিলাম আর ভাঙলাম।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯