ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আসায় দুইজহনকে আটক করেছে বিজিবি। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার সময় উপজেলার

ভারত থেকে অবৈধভাবে প্রবেশে মহেশপুর সীমান্তে আটক দুই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১১ সময় , আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১১ সময়

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আসায় দুইজহনকে আটক করেছে বিজিবি। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার সময় উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয় ।

আটককৃতরা হলো- বরগুনা জেলার বেতাগী থানার বুড়মুজুমদার গ্রামের নারাযন চন্দ্র হাওলাদারেরে ছেলে অজয় কুমার হাওলাদার (৩৭) এবং গোপালগঞ্জ জেলার কুটালীপাড়া থানার লাটেঙ্গা গ্রামের নবকুমার মৃধার ছেলে রিপন মৃধা (২৮) । তারা দুইজনই বাংলাদেশী নাগরিক ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, জেলার মহেশপুরের মাটিলা সীমান্তের করধ্বজপুর গ্রামের কবরস্থানের পাশ থেকে দুইজন পুরুষকে আটক করে বিজিবি সদস্যরা। নিয়মিত টহল পরিচালনার সময় তাদের আটক করা হয় । তারা দুইজনই অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছিল । তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯