চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে চোরাচালানের ৩২ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ৬৮০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে চোরাচালানের ৩২ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস ভারতীয় মলম জব্দ করা হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। 

বিজিবি জানায়, শুক্রবার(৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় বাখের আলী বিওপির একটি টহল দল বিড়ি ও মলম জব্দ করে।

বিজিবি আরো জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল মদ জব্দ করে।

শুক্রবার রাত সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। জব্দ ৩২ বোতল মদ শিবগঞ্জ থানায় এবং ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস ভারতীয় মলম চাঁপাইনবাবগঞ্জ কাষ্টমস কর্তৃপক্ষের কাছে জমা করা হবে।

সীমান্তে চোরাচালানবিরোধী টহল বাড়ানো হয়েছে বলেও জানান অধিননায়ক।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯