বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে

৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময় , আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে সিদ্ধিরগঞ্জ থানা ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। গতকাল শুক্রবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। 

শুক্রবার বিকাল ৩টায় জালকুড়ি স্ট্যান্ড থেকে তালতলা মোড় হয়ে চেয়ারম্যান অফিস পর্যন্ত এই লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় হাজারো নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯