ঐকমত্য কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপাতে চাচ্ছে; মতামতের জন্য কমিশন গঠন করা হয়নি। একথা বলেছেন

মতামতের জন্য কমিশন গঠন করা হয়নি: আমীর খসরু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২০ সময় , আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২০ সময়

ঐকমত্য কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপাতে চাচ্ছে; মতামতের জন্য কমিশন গঠন করা হয়নি। একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি একথা বলেন। আমীর খসরু বলেন, ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার মাধ্যমে নির্বাচন পেছাতে চাচ্ছে।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করবে। মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা হবে উন্নয়ন। আমীর খসরুর দাবি, আগে যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে তারাই ব্যবসা করেছে; তবে লুটপাট করেছে বেশি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯