মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। শনিবার (১

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এবং র‍্যাব-১২ (সিপিসি-৩) এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চোখতোলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি ভারতীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯