নেত্রকোনার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার

নেত্রকোনায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়

নেত্রকোনার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার ঘাটুয়া গ্রামে নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। 

স্থানীয়রা জানান, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ (২৫) মানসিক ভারসাম্যহীন। শনিবার রাতে খাবার খাওয়ার পর নিজ ঘরে ঘুমাতে যান মোস্তফা। একপর্যায়ে সাজ্জাদ হঠাৎ ঘরে ঢুকে বাবাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোস্তফা মারা যান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯