দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার। চলতি মাসেই ৩'শ আসনে প্রার্থী চূড়ান্ত করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এমনটাই

যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ২:০ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ২:০ সময়

দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার। চলতি মাসেই ৩'শ আসনে প্রার্থী চূড়ান্ত করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে একটি দল গণভোটকে ইস্যু করে, আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জামায়াত এখন গণভোটকে প্রধান ইস্যু করছে। এর সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। যদি নোট অব ডিসেন্ট থাকে তাহলে গণভোট বা ঐক্যমতের কিছু থাকে না।

তিনি আরও বলেন, নির্বাচন ও সংস্কার—  দুটি আলাদা কার্যক্রম হিসেবে দেখছে এনসিপি। এমনকি সংস্কারের পক্ষে না থাকলে তাদের সাথে জোটে যাওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন নাহিদ।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে জাতির সাথে প্রতারণা করেছে। সংস্কার ও দাবির ক্ষেত্রে কোনো দলের সাথে মিললে কিংবা ঐক্য বা সমোঝোতার পরিস্থিতি সৃষ্টি হলে এনসিপি স্বাগত জানাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯