নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ নভেম্বর)

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৬ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৬ সময়

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে রায়পুরা থানায় এই মামলা দায়ের করেন নিহতদের মা জোসনা বেগম।

পুলিশ এই ঘটনায় অভিযুক্ত নিহতদের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গতকাল শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় ২০ বছর আগের পাওনা ১৭শ' টাকার প্রেক্ষিতে বাড়ির জমি দাবি করার ঘটনায় চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন দুই ভাই। নিহতরা হলেন, চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।

ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজকে আটক করে। পরবর্তীতে বাদী পক্ষের আরজির প্রেক্ষিটে নিহত দুই ভাইয়ের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেফতার দেখানো হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরা থানায় দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচী শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। 

এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯