যারা নতুন করে ফ্যাসিবাদী হচ্ছেন, তাদের পরিণতিও আগের ফ্যাসিবাদের থেকে ভালো হবে না বলে সতর্ক করেছেন জামায়াতের নায়েবে

নতুন করে যারা ফ্যাসিবাদী হচ্ছেন, তাদের পরিণতিও আগের থেকে ভালো হবে না: ডা. তাহের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়

যারা নতুন করে ফ্যাসিবাদী হচ্ছেন, তাদের পরিণতিও আগের ফ্যাসিবাদের থেকে ভালো হবে না বলে সতর্ক করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে জামায়াতের ওপর দায় চাপাচ্ছে তাদেরকে আবারও প্রতিহত করা হবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

নায়েবে আমির বলেন, বিএনপি ভেতরে আবারও ফ্যাসিবাদী হওয়ার চিন্তা করছে। তারা এই রাস্তা বন্ধ করতে দিতে চান না। এতবার প্রধানমন্ত্রী হওয়ার দরকার কী?—এমন প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, স্বতঃস্ফূর্তভাবে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। কিন্তু হঠাৎ রাতে দুঃস্বপ্ন দেখে সকালে এসে উল্টাপাল্টা বলছেন।

নির্বাচন কমিশনের উদ্দেশে নায়েবে আমির বলেন, কোনো রাজনৈতিক দলকে খুশি করা নয় বরং জাতিকে খুশি করার দায়িত্ব ইসির।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯