জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হামলা, হত্যাকাণ্ড ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে বৈষম্যমূলক আচরণ রুখে দিতে সারাদেশের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম পুনরায় চালু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময় , আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হামলা, হত্যাকাণ্ড ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে বৈষম্যমূলক আচরণ রুখে দিতে সারাদেশের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

রোববার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুলাইয়ের ছাত্র–জনতার আন্দোলনে যে আক্রমণ, নির্যাতন ও সহিংসতা সংঘটিত হয়েছিল, তার পূর্ণাঙ্গ তদন্ত আজও সম্পন্ন হয়নি। সরকারি আশ্বাস সত্ত্বেও নিহতদের পরিবার ও আহতদের বিচার না পাওয়ার ক্ষোভ দিন দিন বাড়ছে। বিভিন্ন স্থানে নিহত ছাত্রদের পরিবার ও আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরে সংগঠনটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, জুলাইয়ের ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সব কমিটিকে পুনরায় সক্রিয় করা হয়েছে। সেইসাথে, আগামী ১৫ দিনের মধ্যে সব কমিটি পুনর্গঠন করতে নির্দেশনাও দেয়া হয়। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯