সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কিছু স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের প্রতিবাদ

জকিগঞ্জ সীমান্তে ঢুকে বিজিবি ও জনতার প্রতিরোধে পিছু হটল বিএসএফ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৭ সময় , আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৭ সময়

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কিছু স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের প্রতিবাদ ও বিজিবির হস্তক্ষেপের পর পিছু হটে বিএসএফ।

রোববার (২ নভেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯