রাজধানীর লালবাগে সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস গণমাধ্যমের কর্মকর্তা আনোয়ার ইসলাম বলেন, আগুন লাগার খবর পাই ১টা ৩৫ মিনিটে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর পৌনে ২টায়। এর পর আরও ৮টি ইউনিট যোগ দেয়।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।