ঝিনাইদহ সদরের কলোমনখালি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫২ সময় , আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫২ সময়

ঝিনাইদহ সদরের কলোমনখালি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। 

আজ সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আব্দুর রহিম মোল্লা, হাসেম আলী, গোলাম রসুল, সুরুজ ও ইয়ালিদসহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, সদর উপজেলার কলোমনখালি এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্থানীয় বিএনপি নেতা আসাদ চৌধুরী গ্রুপের সাথে মাসুদ জোয়ারদার ও নাঈম গ্রুপের সমর্থকদের। এ নিয়ে কয়েকদিন আগেও উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে আজ সকালে কলোমনখালি বাজারে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি অপারেশন সামছুজ্জোহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের এবং ইটের আঘাতের ক্ষত রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সঙ্কামুক্ত বলে জানান তিনি। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯