সরকারের ভেতরের কোনো একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির নেতারা বলছেন,

সরকারের ভেতরের একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চায়: এনসিপি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়

সরকারের ভেতরের কোনো একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এসব কথা বলেন।   

তারা অভিযোগ করেন, গণভোটসহ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার নিজেরা উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার সনদ নিয়ে সাপলুডু খেলছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকারের ভেতরে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় মতামতে গণভোটে যাওয়া উচিত না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন আসনে প্রার্থী হওয়ায় শুভেচ্ছা জানান তিনি।

এনসিপি নেতা আরও বলেন, তার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংগত হবে। জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে যেহেতু উনি নির্বাচন করতে পারছেন, সেহেতু সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসারও আহবান জানান।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সন্ধ্যায় ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। সেগুলো হলো ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯