আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, সরকার কি এটা চায় যে, ব্যবসায়ীদের জেলে রাখবে, আর

ব্যবসায়ীরা কি জেলে বসে কর্মীদের বেতন দেবে : মো. তারেক রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১০:১০ সময় , আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১০:১০ সময়

আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, সরকার কি এটা চায় যে, ব্যবসায়ীদের জেলে রাখবে, আর সেই ব্যবসায়ী জেলে থেকে কর্মীদের বেতন দেবে। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি একথা বলেন। 

মো. তারেক রহমান বলেন, ৩৫৩ কারখানা বন্ধ, লক্ষ লক্ষ মানুষ কর্মহীন। এর অনেকগুলো ৫ আগস্টের পর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

আবার কিছু আছে একবার পুড়িয়ে শান্ত হয়নি, দ্বিতীয় দফা পোড়ানো হয়েছে। এদের বেশিরভাগ মিথ্যা মামলায় পলাতক, শুধু আওয়ামী লীগ করে বলে। 

তিনি বলেন, সরকার কি এটা চায় যে, ব্যবসায়ীদের জেলে রাখবে, আর সেই ব্যবসায়ী জেলে থেকে কর্মীদের বেতন দেবে? মো. তারেক রহমান আরো বলেন, কী অদ্ভুত তাই না, ব্যবসায়ীরা জুলাইয়ে ছাত্রজনতাকে মেরেছে এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা! যাদের গুলিতে মারা গেছে তাদের একটা পশম ছিঁড়তে পারে নাই, ব্যবসায়ীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখন ব্যবসায়ীরা হাজিরা দেবে নাকি ব্যবসা করবে? আমি সুযোগ পেলে, মামলা ব্যবসায়ীদের একদিন খোঁয়াড়ে ভরবো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯