নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের সামনে

তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ১:০ সময় , আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ১:০ সময়

নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান।

নিবন্ধনের দাবিতে তারেকের করা এই অনশনে সংহতি জানিয়েছেন অনেক রাজনৈতিক দলের নেতারা।

রাজনৈতিক দলের কয়েকজন নেতা এই অনশনে সংহতি প্রকাশ করেছে বলে ফেসবুকে জানিয়েছেন মো. তারেক রহমান। আজ সকালে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, 'আমজনতার দলের নিবন্ধনের দাবিতে অনশনে সংহতি জানিয়েছেন সাম্য বাদী দলের পক্ষ হতে কমরেড হারুন চৌধুরী ও নুরে আলম ভাই, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রিপন ভাই ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের খোকন ভাই।'

এদিকে গত রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এক ফেসবুক পোস্টে এই অনশনে সংহতি প্রকাশ করেন। তিনি লিখেছেন, আমি মনে করি, তার (মো. তারেক রহমান) দলকে শর্ত শিথিল করে হলেও নিবন্ধন দেওয়া উচিত।

অন্যরাও এভাবেই পেয়েছে। আমি তার আন্দোলনের সাথে সংহতি জানাচ্ছি।

আজ বুধবার তারেক রহমানের সঙ্গে সংহতি জানাতে নির্বাচন কমিশন ভবনের সামনে যাওয়ার কথা রয়েছে রাশেদ খানের।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯