ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, তুমুল সংঘর্ষে আহত ২০

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩৮ সময় , আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩৮ সময়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দুই ভাইয়ের জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সরাইল উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে সাত্তার ও এমদাদের মধ্যে জায়গা বেঁচা-কেনা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এমদাদ তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করে। এমদাদুল টাকা চাইলে তার ভাই সাত্তার জানায় বিক্রয় প্রক্রিয়া শেষ হবার পর টাকা দিবে।

এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মিমাংসার জন্য সালিস বসলেও কোন মিমাংসা হয়নি। একপর্যায়ে তাদের বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বুধবার সকালে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯