নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী শরীফুল ইসলাম শাকিলকে দ্রুত গ্রেফতার

নরসিংদীতে শিক্ষকদের নিয়ে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৫২ সময় , আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৫২ সময়

নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী শরীফুল ইসলাম শাকিলকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষিকারা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে মনোহরদী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাবৃন্দর ব্যানারে এই মানববন্ধন পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও একাধিক মামলার আসামি শরীফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে সম্মানিত শিক্ষকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে।

একই সাথে বিভিন্ন শিক্ষকদের সাংবাদিক পরিচয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছে। যা কোনোভাবেই কাম্য নয়। এ সময়, দ্রুত প্রতারক শাকিলকে গ্রেফতারসহ তার বিচার দাবি করেন শিক্ষক-শিক্ষিকারা। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯