ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই- পদ্মা

পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে বিএনপির সমাবেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময় , আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়

ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই- পদ্মা বাঁচাতে আমরা ঐক্য গড়ি’ স্লোগানে বিশাল সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।

সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেন, ভারত যদি আমাদের বন্ধু হতো, তাহলে নরহত্যাকারী, গুম ও বিচারবহির্ভূত হত্যার দায়ীরা, যারা বিনা ভোটে অন্যায়ভাবে ১৫ বছর ক্ষমতা দখল করেছে; তাদের আশ্রয় দিতো না। বরং বাংলাদেশের কাছে ফেরত দিতো। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা জনগণের বন্ধু না— বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বক্তারা নদী ও পানি সম্পদ সংরক্ষণ, ন্যায্য পানি বণ্টন, নদীর অবৈধ দখল রোধ এবং স্থানীয় মানুষের জীবিকাকে টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এর আগে, দুপুরের পর থেকেই স্কুল মাঠে নেতাকর্মীদের ঢল নামে। ধানের শীষের স্লোগান, মিছিল ও পতাকায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। যা বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাহজাহান মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯