সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরার দৃষ্টিনন্দন এলাকায় খোলপেটুয়া নদীর বেঁড়িবাঁধে আকস্মিক ভাঙ্গন দেখা দিয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর থেকে

সাতক্ষীরা উপকূলে বেড়িবাঁধে আকস্মিক ভাঙন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময় , আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়

সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরার দৃষ্টিনন্দন এলাকায় খোলপেটুয়া নদীর বেঁড়িবাঁধে আকস্মিক ভাঙ্গন দেখা দিয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর থেকে বাঁধের মাটি ধ্বসে নদীতে পড়তে শুরু করে। রাত ১০টা থেকে বাঁধের তীরে বালু ভর্তি জিও বস্তা ফেলতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। 

স্থানীয়রা জানান, হঠাৎ ভাঙন দেখা দিলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পানি উন্নয়ন বোর্ডকে খবর দেয়া হয়। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী ইমরান হোসেন বলেন, বাঁধের ভাঙন রোধে ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। রাতেই কিছু জিও বস্তা ফেলা হয়েছে। সকাল থেকে পুনরায় বাঁধ রক্ষার কার্যক্রম শুরু করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯